অদ্য ০২ জুন ২০২৬ খ্রি. দুপুর ১:১৫ ঘটিকায় শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডস্থ নিউ হোটেল লেমন গার্ডেন (আবাসিক)-এ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন মহিলা ও ০৬ (ছয়) জন পুরুষসহ মোট ০৯ (নয়) জনকে আটক করেন।
আটককৃতরা হলেন: ১। শাহ আলম (৪৫),
২। আকলিছ মিয়া (২৫), ৩। আলম মিয়া (২২), ৪। রুবেল মিয়া (৩৫), ৫। আজিজুল (১৮), ৬। সাইফুল ইসলাম (২২), ৭। সাদিয়া (১৮), ৮। ইয়াসমিন (১৯), ৯। সাদিয়া বেগম (১৯)। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।