কুমিল্লার দেবীদ্বারে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে হত্যার পর ভাবিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে ইমন (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছোট ছেলে।
নিহতরা হলেন বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) এবং ইমনের ৮ মাস বয়সী ভাতিজি ইশরাত জাহান।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত ফরিদ মিয়ার তিন ছেলে। তাদের মধ্যে সবার ছোট ইমন। ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। পায়ের লিগামেন্টে সমস্যা থাকায় পরে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই তাঁর মধ্যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার দেখা দেয় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
রবিবার দিবাগত রাতে ইমন ঘরে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। এ সময় তাঁর মা পেয়ারা বেগম ও ভাবি রাবেয়া তাঁকে বাধা দেন। তাদের বাধায় ওই সময় তিনি আত্মহত্যার চেষ্টা থেকে পিছপা হন।তিনি আরও বলেন, এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইমন ডিসঅর্ডারে ভুগছিলেন এবং ঘটনার কথা তিনি স্বীকার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে আটক ইমনের সম্পৃক্ততা ও ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।