সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

এমএলএসে বদলায়নি মায়ামির ভাগ্য

স্পোর্টস ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
এমএলএসে বদলায়নি মায়ামির ভাগ্য

সোমবারে (২১ সেপ্টেম্বর) ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই মায়ামির রক্ষণভাগে আক্রমণ চালায় অতিথি স্যান ডিয়েগো। আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতায় ম্যাচের ১২তম মিনিটে অ্যানার্স ড্রেয়ারের চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্যান ডিয়েগো।

তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক ফ্রি কিকে স্যান ডিয়েগোর জাল কাঁপান অধিনায়ক লিওনেল মেসি। এটি ইন্টার মায়ামির জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার ১০১তম গোল এবং চলতি এমএলএস মৌসুমে তাঁর ২০তম গোল।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর বিরতির পার গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত সেই সাফল্য পায় মায়ামি। রদ্রিগো দি পলের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেও স্বস্তির সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামির ভঙ্গুর রক্ষণভাগ। ৮২তম মিনিটে স্যান ডিয়েগোর হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে সফরকারীদের সমতায় ফেরান ড্রেয়ার। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।


এই বিভাগের আরো খবর