রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সিলেটের বিভিন্ন এলাকায় রাত ৯টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ডেস্ক / ৩৯০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সিলেটের বিভিন্ন এলাকায় রাত ৯টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সিলেট নগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে পরবর্তী ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) বিষয়টি নিশ্চিত করেছে।

জেজিটিডিএসএল সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জেজিটিডিএসএল কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর