শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত হওয়ায় বগিগুলো অনেক বছর ধরে পড়ে ছিল এবং সেখানে মাদকাসক্তরা আড্ডা জমাত। এর আগে এ বছরের এপ্রিল মাসে একই জায়গায় দুটি বগিতে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না, তবে আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তাঁরা জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত।


এই বিভাগের আরো খবর