শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সীমান্তে ভারতীয় প্রসাধনীর বড় চালান, জব্দ করলো বিজিবি

ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সীমান্তে ভারতীয় প্রসাধনীর বড় চালান, জব্দ করলো বিজিবি

শেরপুরের শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।শুক্রবার (২ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে হাড়িয়াকোনা সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।

বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব পদ্ধতিতে ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করছিল। নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তকেন্দ্রিক অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) নিয়মিত দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম চালু রয়েছে।

বিশেষ করে মাদকদ্রব্য, চোরাচালানের মাধ্যমে আনা পণ্য এবং অনুমোদন ছাড়া সীমান্ত অতিক্রমের মতো অপরাধ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।


এই বিভাগের আরো খবর