বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সিলেট সিটির সাবেক মেয়রের এপিএসের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

ডেস্ক / ৩২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সিলেট সিটির সাবেক মেয়রের এপিএসের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎বুধবার (৭ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।‎এর আগে, বুধবার (৭ জানুয়ারি) রায়নগর রাজবাড়ীস্থ শহীদের বাসায় ২১ দিনের মধ্যে সম্পদের বিবরণী দিতে নোটিশ টাঙিয়ে দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট অঞ্চল কার্যালয়।

নোটশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস: জন্মেছে যে শহীদ চৌধুরী তার জ্ঞাত আয়ের বাইরে নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন’।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে নিজের এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ও বেনামে অর্জিত সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদক কার্যালয়ে দাখিল করতে হবে।


এই বিভাগের আরো খবর