বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মেসির বিদায় এখন সময়ের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক / ২৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
মেসির বিদায় এখন সময়ের অপেক্ষা

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে। লিওনেল মেসির পয়মন্ত ভেন্যু বলা যায় একে। এই মাঠে কখনও হারের মুখ দেখেননি আর্জেন্টাইন মহাতারকা, এখানেই তিনি খেলতে যাচ্ছেন তার বিদায়ী ম্যাচ।

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। এখন পর্যন্ত মনুমেন্টাল স্টেডিয়ামে মেসি মোট ২৮টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২২টি জয়, ৬টি ড্র। কোনো হার নেই। ইতিহাসপড়ুন

এমনকি আর্জেন্টিনার মাটিতে যেসব স্টেডিয়ামে মেসি খেলেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন এই মনুমেন্টালেই। এখানে বলিভিয়ার বিপক্ষে মেসির দুটি হ্যাটট্রিক রয়েছে, ভেনেজুয়েলার বিপক্ষে রয়েছে একটি জোড়া গোলও।

এমন এক রেকর্ডের মাঠে প্রতিপক্ষ ৯৩ র্যাংকিংধারী বেনিন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি রাঙিয়েই বিদায় নিতে পারবেন মেসি, আশা আর্জেন্টাইন সমর্থকদের।


এই বিভাগের আরো খবর