রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ২০

নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে এ হামলা চালিয়েছে।শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন হামলা থেকে বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দারা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এটিই সাম্প্রতিক সহিংসতার ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পরপরই তারাবা রাজ্যের প্রত্যন্ত গ্রাম বিন্নারিতে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে জিহাদি বিদ্রোহীদের সহিংসতায় আক্রান্ত। তবে দেশটির মধ্যাঞ্চলের দিকে অবস্থিত তারাবা রাজ্যে মতাদর্শভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি অপরাধপ্রবণ ডাকাত দলগুলোর তৎপরতাও রয়েছে।


এই বিভাগের আরো খবর