ঢাকা টেস্টে হারের ধাক্কা সামলে সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। তবে বাঁচা-মরার এই গুরুত্বপূর্ণ ম্যাচেও ভাগ্য সায় দেয়নি টাইগারদের।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। এর ফলে শুরুতেই ফিল্ডিং করতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে।
সিরিজের এই বাঁচা-মরার লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ একাদশে দুটি বড় পরিবর্তন আনা হয়েছে। অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এছাড়া পেস আক্রমণে বৈচিত্র্য আনতে শরিফুল ইসলামের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে গতি তারকা তাসকিন আহমেদকে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।