বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

প্রথমবারের মতো মহাকাশে পাকিস্তানি

ডেস্ক / ৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে পাকিস্তানি

পাকিস্তানের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের মহাকাশ অভিযানে অংশ নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে যাত্রা করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে দুই চীনা নভোচারীর সাথে শেনঝো-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশের পথে রওনা হন পাকিস্তান বিমানবাহিনীর এই পাইলট ও পেলোড বিশেষজ্ঞ। তাঁর এই যাত্রার মধ্য দিয়ে প্রথম কোনো বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশের সুযোগ পাচ্ছেন তিনি।

আলীর ঐতিহাসিক যাত্রা ঘিরে পাকিস্তানজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। ইসলামাবাদে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর সদর দপ্তরে ভোর থেকেই জড়ো হন বিজ্ঞানী, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা। বড় পর্দায় সরাসরি উৎক্ষেপণ দেখার জন্য রাতভর অপেক্ষা করেন তাঁরা। মহাকাশযানটি যাত্রা শুরু করার সময় সেখানে বেজে ওঠে পাকিস্তানের জাতীয় সংগীত। উপস্থিত অনেকের হাতে ছিল পাকিস্তান ও চীনের পতাকা।


এই বিভাগের আরো খবর