শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহন করবে সরকার

ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহন করবে সরকার

সরকার প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের বাইরে লন্ডন-আমেরিকা এবং কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে দেশে লাশ আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। কেবিনেটে অনুমোদন পেলে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিটকে’ কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠানোর পর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে। এ সময় প্রবাসীদের চিকিৎসা সেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখানকার পর্যটন স্পট ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই সঙ্গে প্রবাসীদের আইনি সহায়তায় ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।


এই বিভাগের আরো খবর