বরইকান্দি ইসলামিয়া ফাযিল মাদ্রাসা (আলিম স্তর এমপিও ভুক্ত), পোঃ সিলেট- ৩১০০, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট-এ বেসরকারি শিক্ষা
প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/ সর্বশেষ পরিমার্জিত) এর আলোকে শূন্য
পদে ১ জন অধ্যক্ষ এবং নিম্ন সৃষ্টপদ সমূহে ১ জন উপাধ্যক্ষ, ১ জন অফিস সহকারী কাম হিসাব সহকারী, ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর, ১ জন গবেষণাগার/ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/কম্পিউটার সহ বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান ২য়
বিভাগ), ১ জন নৈশ প্রহরী ও ১ জন আয়া আবশ্যক।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে ৩ কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র এবং অফেরতযোগ্য নৈশ প্রহরী ও আয়ার ক্ষেত্রে ৫০০/- এবং
অন্যান্য পদগুলোর ক্ষেত্রে ১,০০০/- এর পোস্টাল অর্ডার এবং মোবাইল নম্বরসহ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করুন। পূর্বে
আবেদনকারীর
পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ০১৩০-৯১৩০৪৯০
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সুত্র; দৈনিক সিলেটের ডাক ১১ জানুয়ারি ২০২৩ইং