বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ভারতে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রোরেল চলল

ডেস্ক রিপোর্ট / ৩৬৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৬ মার্চ, ২০২৪
ভারতে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রোরেল চলল

ভারতের কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই গঙ্গার নীচ দিয়ে চলল ভারতের প্রথম নদীর নিচের মেট্রোরেল।

বুধবার (৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ রুটের উদ্বোধন করেন।

জানা গেছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রোরেল রুটের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। দক্ষিণ কলকাতার তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেরও উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনের পরেই গঙ্গার নীচে মেট্রো সফর করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপরই দলীয় নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের উদ্দেশে রওনা হন মোদি।

গঙ্গার নীচের মেট্রো রুটের উদ্বোধনে মাধ্যমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট ছাড়াও, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট, এবং জোকা-তারাতলা পার্পল লাইনে মেট্রো পরিষেবা চালু হল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।


এই বিভাগের আরো খবর