পূর্ব ইসলামপুর ও উত্তর রণীখাই ইউনিয় পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বারগণ মারা যাওয়ার পর এটি দুটি ওয়ার্ড শূন্য হয়ে পড়ে।
পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডে প্রার্থীরা হলেন-কাজল সিংহ (টিউবওয়েল) ৮৮৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সুজন মাহমুদ এমরান (ফুটবল) ৮০৭টি ও সৈয়দুর রহমান (ফুটবল) ৬৭০টি ভোট পেয়েছেন।
এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ৩ হাজার আটশত ৯৪টি এর মধ্যে ২৩শ ৯৮টি কাস্ট হয়।
উত্তর রণীখাই ইউনিয় পরিষদের ৩ নং ওয়ার্ডের প্রার্থী আতাউর রহমান (ফুটবল) ৬৫৬টি ভোটে জয় লাভ করেন। তার নিকটতম প্রার্থী আকরাম হোসেন (মোরগ) ৪শত ৩২টি ভোট ও সুভাষ সিংহ (টিউবওয়েল) ১শ’ ৮৯টি ভোট পান। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ১৮শ’৪৫টির মধ্যে ১২শ’৮৬টি কাস্ট হয়।
কেন্দ্রে প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান। তারা জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন।