বুধবার (২৭ মার্চ) বিকালে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় তিশা পরিবহন ও কাজী পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা।
গুরুত্বর আহতরা হলেন, কাজী পরিবহনের চালক জাকির মিয়া (৪৫), আসমা বেগম (৪৫), ইমরান (৩৫), রবিউল (৩৮), জাকির (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে।