রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মাসুক আহমদ এর মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শোক

ডেস্ক রিপোর্ট / ১০৪১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
মাসুক আহমদ এর মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শোক

মাসুক আহমদ এর মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শোক

 

বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট এর সভাপতি মখলিছুর রহমানের মেঝ ভাই কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাড়াবাল্লা নিজ (দেওয়ান পাড়া) নিবাসী সাবেক ইউপি মেম্বার মাসুক আহমদ (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার রাত ১০:০০টায় মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়ায় তিনি চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ২ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। মাসুক আহম দীর্ঘদিন কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ২৯ মার্চ ২০২৪, শুক্রবার সকাল ১১:০০টায় কাড়াবাল্লা দারুস সুন্নাহ মাদ্রাসার সামনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাসুক আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্নার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ, ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ (ভিওআই-এফসিবি), সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ। শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, আন্তর্জাতিক উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইয়াকুব আলী, সিলেট শাহপরান ইউনিটের যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, সিলেট জেলা ইউনিটের সভাপতি মো: জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক হ্যাম রেডিও এক্টিভিস্ট সন্দীপ রায়, সিলেট মহানগর ইউনিটের সভাপতি মো: আব্দুল ওয়াদুদ আল মামুন, সিলেট লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সুনিল দাস, সদস্য মো: জালাল উদ্দিন, সিলেট জৈন্তাপুর খাঁন চা বাগান ইউনিটের সভাপতি নরেশ কুর্মী ও সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, হাবিবনগর চা বাগান ইউনিটের সভাপতি কিশোর শিং ঘাটোয়ার ও সাধারণ সম্পাদক সুজলা বাউরী, সিলেট কোম্পানীগঞ্জ সাদাপাথর ইউনিটের সভাপতি ইকবাল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক রুবেল আহমদসহ দেশের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর