সেই সাথে বিদ্যালয়ের স্কাউট ও গার্লস গাইড দলের মনোমুগ্ধকর ডিসপ্লে। এ আয়োজনকে আরো আনন্দঘন করে তুলতে সঙ্গীত পরিবেশন করবেন- জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসির, কাজী শুভ ও নিশি শ্রাবনীসহ আরো অনেকে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আর জে অপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা এ এম সাইদুর রহমান।
উল্লেখ্য, ১৮৮৭ সালে জুনিয়র স্কুল হিসেবে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু। এর প্রকৃত বয়স ১৩৭ বছর। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রদানকৃত তথ্যমতে বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীরা প্রথম এন্ট্রান্স পরীক্ষায় অবতীর্ণ হন ১৯০১ সালে। সে হিসেবে ১৮৯৯ সালকে বিদ্যালয়টির মাধ্যমিক স্বীকৃতি লাভের বছর হিসেবে গন্য করা হয়। তখন থেকে ১৮৯৯ সালই বিদ্যালয়ের প্রতিষ্ঠার বছর হিসেবে পালিত হয়ে আসছে।