সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সিলেটে অভিযানে ৩৭ গ্রেফতার,যানবাহনের বিরুদ্ধে মামলা

ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সিলেটে অভিযানে ৩৭ গ্রেফতার,যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেটে অভিযানে ৩৭ গ্রেফতার,যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্তদের গ্রেফতার করা হয়।অভিযানকালে পুলিশ ৫৫ পিস ইয়াবা ও ২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে।এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।


এই বিভাগের আরো খবর