সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’

স্পোর্টস ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’

মাঠের বাজে ফর্ম ও লাল কার্ডের খড়গের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা খেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মাঠের পারফরম্যান্সের দুঃসময়ের মাঝেই প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। মে মাসে একবার আলাদা হওয়ার পর জুলাইয়ে তারা পুনরায় এক হয়েছিলেন, তবে সেই ‘সেকেন্ড ইনিংস’ টিকল মাত্র তিন মাস।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তবে এই বিচ্ছেদের পেছনে কোনো ধরনের তিক্ততা, ঝগড়াঝাঁটি বা একে অপরকে দোষারোপের ঘটনা ঘটেনি। দুজনের পারস্পরিক সম্মতিক্রমে ও শান্তিপূর্ণভাবেই সম্পর্কের ইতি টানা হয়েছে।ভার্জিনিয়ার প্রতিনিধিদের ভাষ্যমতে, ‘এই জুটি আর একসঙ্গে নেই। কোনো বিরোধ বা ঝগড়া হয়নি। কেবল তারা যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণ নিয়ে সম্পর্কের অবনতির গুঞ্জন উঠলেও তখন তার প্রতিনিধিরা দাবি করেছিলেন, সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণ হয়েছিল। ফলে তাকে সরাসরি বিচ্ছেদের কারণ বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২৫ সালের অক্টোবরে। এরপর চলতি বছরের মে মাসে প্রথমবার বিচ্ছেদ ঘটলেও জুলাইয়ে তারা আবার কাছাকাছি আসেন। কিন্তু ভক্তদের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। মাঠের খেলায় নিজের চেনা ছন্দে না থাকা, লাল কার্ড দেখা এবং নিষেধাজ্ঞার শঙ্কার সঙ্গে ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ—সব মিলিয়ে ভিনিসিয়ুসের বর্তমান সময়টি বেশ কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর