বুধবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান।
তিনি বলেন, বর্তমানে একাউন্ট দুটি আনভিজিবল হয়ে আছে। বিষয়টি প্রথমে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন।
যদি দুটি একাউন্ট থেকে কোনো বিভ্রান্তিকর পোস্ট বা অন্য কোনো কনটেন্ট প্রকাশ পায় তাহলে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।