বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

রাজধানীতে ‘ভুয়া কনডম’ কারখানার সন্ধান

ডেস্ক রিপোর্ট / ৬৭১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১ জুন, ২০২৪
রাজধানীতে ‘ভুয়া কনডম’ কারখানার সন্ধান

বাবুবাজার এলাকায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিং কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে এ অভিযান শুরু হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, বাবুবাজারের আবদুল আলিম মার্কেটে একটি কারখানায় আজ দুপুর আড়াইটা থেকে ডিবি পুলিশ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান চলছে।

অভিযানে দেখা গেছে কারখানাটিতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো। এ ছাড়া খোলা বাজারের কনডম এখানে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল পরিমাণে নকল প্রেগন্যান্সি স্ট্রিট ও খোলা বাজারের কনডম জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মার্কেটের শাকিল ব্রাদার্স, সাহরা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন, আলাউদ্দিন মেডিসিন ও নাঈম ফার্মেসি নামের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর