সিলেট জেলা আইনজীবী সমিতির অফিসের জন্য নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক চারিত্রিক ও নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতা সনদপত্র ও সকল শিক্ষাগতযোগ্যতার সনদ
আবেদনকারীকে আগামী ০৫/০৯/২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি পৌঁছাতে হবে।
২। হিসাব রক্ষক পদের জন্য ১০০০/- টাকা ও এম.এল.এস.এস. পদের জন্য ২০০/- টাকা স্থানীয় যে কোন তফসীলভুক্ত ব্যাংক হইতে অফেরতযোগ্য
ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে “সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতি” এর বরাবরে আবেদনের সহিত দাখিল করিতে হইবে।
৩। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণযোগ্য হবে না।
৪। কোনরূপ সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
৫। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় ও তারিখ জানানো হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ./ডি.এ. প্রদান করা হবে না ।
গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল এডভোকেট
সাধারণ সম্পাদক সিলেট জেলা আইনজীবী সমিতি
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ২১ আগষ্ট ২০২৪ইং