সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ভয় দেখিয়ে নয়, ইনসাফ দিয়ে মন জয় করুন: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ২৯১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
বর্তমানে দেশ স্বৈরাচারমুক্ত, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান : তারেক রহমান

ভয় দেখিয়ে নয়, ইনসাফ দিয়ে মন জয় করুন: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়। মানুষের মন জয় করুন ইনসাফ ও উদারতা দিয়ে।

রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণকে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত/রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই, শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে/যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারাদেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তিনি বলেন, দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্র্বতীকালীন সরকার। হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষের শক্তি সর্তক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেয়া যাবেনা।

পরিকল্পনা অনুযায়ী অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্র্বতীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি। সুতরাং, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্র্বতীকালীন সরকারকে সবরকমের সহায়তা করতে প্রস্তুত।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সারাদেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশে আরো কয়েকটি কথা বলতে চাই। আপনারাই বিএনপির প্রাণ। শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়রানি শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি। আমি জানি, অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন।


এই বিভাগের আরো খবর