তারা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টির বজ্রপাত শুরু হয়। এ সময় জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।