বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

হবিগঞ্জে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট / ৩৩৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
হবিগঞ্জে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, হাজী রফিক উল্লাহর ছেলে আরজু মিয়ার সঙ্গে তাঁর আপন ভাই আব্দুল হাইয়ের জমিজমা নিয়ে বিরোধ চলে আস‌ছিল। এ বিষয়কে কেন্দ্র করে আরজু ও আব্দুল হাইয়ের দুই পক্ষের লোকজ‌নের ম‌ধ্যে সংঘর্ষ বা‌ধে। আজ সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ঘণ্টাব‌্যাপী সংঘ‌র্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে এক ব‌্যক্তি নিহত হন। তিনি বাবনাকান্দি গ্রামের ইছহাক উল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেককে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে হ‌বিগঞ্জ বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে ওয়াহিদ মিয়া নামের একজন মারা গেছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।


এই বিভাগের আরো খবর