মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বাবা-মা বাড়িতে ফিরে দেখেন ফ্যানে ঝুলছে ছেলের মরদেহ

ডেস্ক রিপোর্ট / ২৫১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
বাবা-মা বাড়িতে ফিরে দেখেন ফ্যানে ঝুলছে ছেলের মরদেহ

পটুয়াখালীর মহিপুরে গলায় ফাঁস দেওয়া রবিউল ইসলাম (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মনসাতলী গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ডালবুগঞ্জের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে ঘুমানোর জন্য রবিউল তার রুমে যায়, তার বাবা ও মা পাশের বাড়ি রোগী দেখতে যায়। এরপর সবার অগোচরে গলায় গামছা বেঁধে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার বাবা মা, বাড়িতে ফিরে রবিউলকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে, ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।

পারিবারিক কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় এই ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে এমন ধারণা করছেন এলাকাবাসী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর