বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
গ্রেফতারকৃতরা হলেন সিলেট মহানগরের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও আম্বরখানা বনশ্রী আবাসিক এলাকার মৃত আবদুল লতিফ শেখের ছেলে শহীদ শেখ (২৮), ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও চারাদিঘীরপাড়ের আবদুল লতিফের ছেলে আজিজুল হাকিম রাজু (২৮) এবং বুলেট মামুনখ্যাত ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য ও বালুচর এলাকার লুকমান মিয়ার ছেলে আবদুল্লাহ (২৪)।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, নগরীর জেলরোড এলাকা থেকে শহীদ শেখ, নয়াসড়ক এলাকা থেকে আজিজুল হাকিম রাজু ও উত্তর বালুচর থেকে আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।