শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, গত মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপুর এলাকা থেকে শিশুটিকে স্কুলে নিয়ে যাবার কথা বলে কৌশলে অপহরনকারি নাছিম খান অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এস আই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরনকারি নাছিম খানকে গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আসামীকে শুক্রবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।