কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউর হক-এর সভাপতিত্বে ও মাদরাসার শাখা-০১ এর ইনচার্জ মাওলানা হোসাইন আহমদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আসহাব উদ্দিন জুয়েল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য লিয়াকত হাসান, মাদরাসার সাবেক শিক্ষক ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশফাক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার আরবি প্রভাষক হাফিজ সাইফুল আলম, সহকারী শিক্ষক মাষ্টার সরফ উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক কবির আহমদ।
পরে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্লে থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ প্রতি ক্লাসের ১ম,২য়,৩য় ও এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।