বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

ডেস্ক রিপোর্ট / ১৭৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের ১ লক্ষ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে দিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এরপর সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের বিধ্বস্ত করে ফাইনালের লড়াই থেকে ছিটকে দিয়েছিল অজিরা। যা নিয়ে রীতিমতো ক্ষদ্ধ ছিল ভারতীয় দর্শকরা।

এর মাঝেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পায় ভারত। চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অজিদের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার দল। যেখানে অস্ট্রেলিয়াকে বাড়ির পথ দেখিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। সেই সঙ্গে ফাইনালের টিকিট পেয়েছে আকাশী-নীলরা।

 


এই বিভাগের আরো খবর