বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

মৌলভীবাজারে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা

ডেস্ক রিপোর্ট / ২৭৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
মৌলভীবাজারে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা

মৌলভীবাজারে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা

মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনার পর স্থানীয়রা সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর