শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

খন্দকার মোশাররফের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

ডেস্ক রিপোর্ট / ২৬০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৪ মে, ২০২৫
খন্দকার মোশাররফের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করেছেন বিএনপির প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেস্টার যমুনায় প্রবেশ করেছে।

বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ।

এর আগে গতকাল শুক্রবার (২৩ মে) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও সময় পাওয়া যায়নি।

এরপর শুক্রবার রাতে জানা যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা বৈঠক করবেন জামায়াতে ইসলামী সঙ্গে। পরে রাত সাড়ে ৮টায় বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে।


এই বিভাগের আরো খবর