শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

কলম্বিয়াকে হারাতে পারলো না মেসির আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট / ৩৯২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১১ জুন, ২০২৫
কলম্বিয়াকে হারাতে পারলো না মেসির আর্জেন্টিনা

বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্টাল স্টেডিয়াম। প্রায় ৮৫ হাজার দর্শক উপস্থিত। টানটান উত্তেজনা। লিওনেল মেসিদের জয় দেখে মাঠ ছাড়তে প্রস্তুত এত বেশি পরিমাণের এই দর্শকরা। কিন্তু হতাশ করলেন মেসিরা। কলম্বিয়ার সঙ্গে কোনোমতে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই পর্বের বাকি ম্যাচগুলো তাদের জন্য নিয়মরক্ষার। তবে, জয়ের ধারা বজায় রাখতে পারা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ।

আগের ম্যাচে চিলির বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে ঘরের মাঠে এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে, স্বাগতিক দর্শকদের প্রথমার্ধেই স্তব্ধ করে দেন লিভারপুল তারকা লুইজ দিয়াজ। ২৪তম মিনিটে অসাধারণ এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন এই তারকা ফুটবলার।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি গিয়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ৭০ তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। লাল কার্ড দেখে এই সময় মাঠ থেকে বহিস্কার হন এনজো ফার্নান্দেজ।

তবে ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৮১তম মিনিটে তরুণ তারকা থিয়াগো আলমাদার অসাধারণ এক গোলে সমতায় ফেরে আর্জেন্টনা। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতা নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


এই বিভাগের আরো খবর