সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬-৭ জন। শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার কুরুয়া এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, দুটি গাড়িই অতিরিক্ত গতিতে চলছিলো, ফলে কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইউনিক বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় ‘এনা’ ও ‘ইউনিক’ পরিবহনের দুটি বাস জড়িত ছিল। ইউনিক বাসটি ঢাকা যাচ্ছিল এবং এনা বাসটি সিলেটের দিকে আসছিল। কুরুয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় বাসের যাত্রী ও কর্মচারীরা আহত হন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেটের চাকরির খবর/রায়/সি