সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সিকৃবি’র প্রফেসর ড. সুলতান আহমেদ এর মায়ের মৃত্যুতে ভাইস চ্যান্সেলরের শোক

ডেস্ক রিপোর্ট / ৪৫০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৭ জুলাই, ২০২৫
সিকৃবি'র প্রফেসর ড. সুলতান আহমেদ এর মায়ের মৃত্যুতে ভাইস চ্যান্সেলরের শোক

সিকৃবি’র প্রফেসর ড. সুলতান আহমেদ এর মায়ের মৃত্যুতে ভাইস চ্যান্সেলরের শোক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ।

এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।ড. সুলতান আহমেদ এর মা আয়েশা আহমদ (০৬ জুলাই ) রবিবার আনুমানিক রাত ১০.০৫ ঘটিকায় ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও ৫পুত্র সন্তান রেখে গেছেন। এদিকে প্রফেসর সুলতান আহমেদ এর মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী ।


এই বিভাগের আরো খবর