সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

অবশেষে এক টেবিলে আরিফুল হক চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট / ১১৯৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
অবশেষে এক টেবিলে আরিফুল হক চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক

অবশেষে এক টেবিলে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে আরিফুল হক চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক

অবশেষে এক টেবিলে বসেছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সম্প্রতি পাথর কোয়ারিকান্ডে শ্রমিকদের দাবি দয়ার সাথে এক মত পোষণ করে আরিফুল হক চৌধুরীকে বিভিন্ন সমাবেশে দেখা যায় যেখানে তিনি জেলা প্রশাসকের অপসারণ দাবি করে সমালোচনা করতেও দেখা যায়।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সিলেট বিভাগীয় কমিশনারের সাথে শ্রমিকনেতাদের সাথে সভায় তাকে দেখা যায়।এর আগে সিলেট ৬ দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে সিলেটে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা। তবে দুপুরে পরিবহন ধর্মঘট থেকে সড়ে এসে ধর্মঘটটি স্থগিত ঘোষণা করেছেন শ্রমিকরা।

সব শেষ তথ্যমতে,৬ দফা দাবিতে আন্দোলনরত পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিকেল সাড়ে ৩টায় এ বৈঠক শুরু হয়। এতে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ


এই বিভাগের আরো খবর