মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সিলেটে বাধ্যতামূলক অবসরে দুই বিচারক

ডেস্ক রিপোর্ট / ২৫৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
সিলেটে বাধ্যতামূলক অবসরে দুই বিচারক

অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত অধস্তন আদালতের ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। এর মধ্যে সিলেটের দুই জন বিচারক রয়েছেন। প্রত্যাহার হওয়া বিচারকরা হলেন- সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল, হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাথে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।


এই বিভাগের আরো খবর