বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আগামী বৃহস্পতিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট / ৩৩৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
আগামী বৃহস্পতিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

আগামী বৃহস্পতিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি নিয়ে প্রতিবাদ জানাতে আগামী বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল।আজ রবিবার যুবদলের সহকারী দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল-দৈনিক বাংলা-প্রেস ক্লাব-কদম ফোয়ারা-মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার কর্মসূচিতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে নেতাকর্মীসমেত ঘোষিত কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন।একই দিনে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর