শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

ডেস্ক রিপোর্ট / ৪৯২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

গোপালগঞ্জে পুলিশ ও ইউএনও’র গাড়ি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেড কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।এরই অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সিলেট মহানগরের চৌহাট্টায় ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন ছাত্র ও যুব-জনতা।পরে তারা দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় এসে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তবে প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থানের পর এনসিপির নতুন নির্দেশনা অনুযায়ী ব্লকেড তুলে নেন তারা।

এর আগে বিকাল সাড়ে ৫টায় চৌহাট্টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৪টা থেকেই চৌহাট্টা ও কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন ছাত্র ও যুব-জনতা। ঘণ্টাখানেক সময় সেখানে তারা অবস্থান করে চলে আসেন চন্ডিপুলে। সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগবিরোধী ছাত্র ও যুবজনতার স্লোগানে উত্তাল হয়ে উঠে চন্ডিপুল এলাকা। আধা ঘণ্টা পরে এনসিপির আহ্বানে ব্লকেড তুলে নেওয়া হয়।


এই বিভাগের আরো খবর