শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

চলন্ত ট্রেনে হঠাৎ আগুন

আন্তর্জাতিক ডেস্ক / ১১০ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
চলন্ত ট্রেনে হঠাৎ আগুন

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে পাতিয়ালার কাছে এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। প্রাণ বাঁচাতে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান তাঁরা। এ ঘটনায় অন্তত তিন যাত্রী আহত হয়েছেন বলে সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজপুরা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বসন্তপুরা স্টেশনের কাছে চলন্ত ট্রেনটি থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাংলাগামী কর্মভূমি এক্সপ্রেসের (ট্রেন নম্বর ১২৫০৮) একের পর এক বগিতে।

পরে সরাই বাঞ্জারা এলাকার কাছে ট্রেনটি থামানো হয়। আগুন ও ঘন কালো ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ট্রেনের কাছাকাছি যাওয়া কঠিন হয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডে কর্মভূমি এক্সপ্রেসের চারটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।

এ ঘটনায় হতাহতের বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংস্থার প্রতিবেদনে অন্তত তিনজন আহত হওয়ার কথা বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর