জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জালালাবাদ গ্যাস এর দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃক শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে রায়নগর স্টাফ হাউজিং কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।