হলি সিলেট হোল্ডিং লিঃ কোম্পানীর অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নোক্ত পদসমূহের নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১/পদের নাম
ইএমও
বিভাগ/ প্রতিষ্ঠান
জরুরী বিভাগ
শিক্ষাগত যোগ্যতা
এমবিবিএস ডিগ্রী সহ বিএমডিসি এর হালনাগাদ রেজিষ্ট্রেশন।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিভাগে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২/পদের নাম
সহকারী রেজিস্ট্রার
বিভাগ/ প্রতিষ্ঠান
কার্ডিওলজি, মেডিসিন
শিক্ষাগত যোগ্যতা
এমবিবিএস ডিগ্রী সহ বিএমডিসি এর হালনাগাদ রেজিষ্ট্রেশন।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিভাগে মেডিকেল অফিসার পদে কমপক্ষে ০২ (দুই) বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩/পদের নাম
মেডিকেল অফিসার
বিভাগ/ প্রতিষ্ঠান
শিশু, অবস্ এন্ড গাইনি, ইউরোলজি
শিক্ষাগত যোগ্যতা
এমবিবিএস ডিগ্রীসহ বিএমডিসি-এর হালনাগাদ রেজিষ্ট্রেশন।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিভাগে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
8/পদের নাম
সিনিয়ার এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ অফিসার
বিভাগ/ প্রতিষ্ঠান
আইটি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সি এস ই বিভাগে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রাবলস্যুটিং, প্রিন্টার ট্রাবলস্যুটিং, ইন্টারনেট ও লোকাল এরিয়া নেটওয়ার্কিংসহ হার্ডওয়ারজনিত কাজ করার কমপক্ষে ৩-৫ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৫/পদের নাম
সহকারী হিসাবরক্ষক
বিভাগ/ প্রতিষ্ঠান
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
একাউন্টিং/ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ (দুই) বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ট্যালি সফটওয়ারে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
৬/পদের নাম
টেকনিশিয়ান, (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং)
বিভাগ/ প্রতিষ্ঠান
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
SSC/HSC পাশ।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ০২ (দুই) বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৭/পদের নাম
নিরাপত্তা প্রহরী
বিভাগ/ প্রতিষ্ঠান
প্রশাসন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম ৮ম শ্রেনী পাশ।
অভিজ্ঞতা
সেনাবাহিনী/বিজিবি/অবসরপ্রাপ্ত সদস্য এবং আনসার ভিডিপি এর প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২/৩৪ ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৮/পদের নাম
ড্রাইভার
বিভাগ/ প্রতিষ্ঠান
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম ৮ম শ্রেনী পাশ।
অভিজ্ঞতা
বয়স: কমপক্ষে ১৮ বছর (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)।বৈধ হালনাগাদ লাইসেন্সসহ হালকা/ভারী যান চালনায় কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ দুই জন ব্যক্তির রেফারেন্স ঠিকানা ও মোবাইল নম্বর আগামী ১৭/৮/২০২৫ইং তারিখ বেলা ৪:০০ ঘটিকার মধ্যে মানবসম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লিঃ, মীরবক্সটুলা, সিলেট-৩১০০ এই ঠিকানায় পৌছাতে হবে। অসম্পূর্ণ, স্বাক্ষরবিহীন এবং নির্ধারিত সময়ের পরে জমাকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকুরীরত প্রার্থী/বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হইবে বিধায় আবেদন পত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বার উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টি এ/ ডি এ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত যেকোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মীরবক্সটুলা, সিলেট। ফোন-০২৯৯৭৭০৬৮৬৫-৬৬
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন

