চাকরি দিচ্ছে ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ
বিশুদ্ধতার প্রতীক বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট।
সিলেটের স্বনামধন্য খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ এর নিম্নলিখিত পদে নিয়োগের লক্ষ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
কাজের দায়িত্ব সমূহঃ কোম্পানির চেয়ারম্যান মহোদ্বয় স্যারের দৈনন্দিন যাতায়াতের জন্য নিরাপদ ও সময়ানুগভাবে গাড়ী চালানো। গাড়ির নিয়মিত
রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত গাড়ীর সার্ভিসিং নিশ্চিত করা। প্রয়োজন অনুযায়ী অফিসিয়াল ও ব্যক্তিগত কাজে গাড়ী চালানো এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা।
বয়সঃ ২৫-৩৫ বছর।
যোগ্যতাঃ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ৫ বছর ভি.আই.পি ব্যক্তির গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা। প্রার্থীকে স্মার্ট, ভদ্র, দায়িত্বশীল এবং সময়ানুবর্তী হতে হবে। সিলেট শহরের রাস্তা ও ট্রাফিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী । শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদের কপি সংযুক্ত করে আগামী ১৪/০৮/২০২৫ ইং তারিখের মধ্যে চেয়ারম্যান স্যার, ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ, বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট বরাবর সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন
