মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

ডেস্ক রিপোর্ট / ৩৬৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ১৫ জন

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে বাস ও পাথরবোঝাই ট্রাকে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মহাসড়কের ডুবাই এলাকায় এ ঘটনা ঘটে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার( ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের ডুবাঐ এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারসহ দুজনকে সিলেট এবং অন্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর