বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সাদাপাথর লুটে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে:নবাগত জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট / ৭৫৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
সাদাপাথর লুটে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে:নবাগত জেলা প্রশাসক

সাদাপাথর লুটে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে:নবাগত জেলা প্রশাসক

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সাদাপাথর পরিদর্শনে গিয়ে এমনটি বলেন। এরআগে বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন সারোয়ার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি সাদাপাথর গিয়েক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

এসময় তিনি বলেন, সাদাপাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেওয়াসাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওইদিন সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে।এরপর বুধবার দিনে সিলেট ছাড়েন শের মাহবুব। আর রাতে সিলেট আসেন সারোয়ার আলম।


এই বিভাগের আরো খবর