রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২২৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শ্রাবণ সরকার (৩), শুভ সরকার (৪) অহনা সরকার (৫)।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রাবণ ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করতো। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবণ, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন।

নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের মা-বাবা।


এই বিভাগের আরো খবর