জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার উদ্যোগে দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক, সোনালী স্বপ্ন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার দপ্তর সম্পাদক মরহুম আবুল মোহাম্মদ এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে সিলেট নগরীর মিতালী ম্যানশন (২য় তলা) জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার অফিসে এই শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেছুর রহমানের পরিচালনায় এবং সভাপতি আশরাফ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, আমিনুল গনি বারেক, সহ সাধারণ সম্পাদ শহিদুল হক, ক্রীড়া সম্পাদক শাকিরুল ইসলাম গউছ, সম্মানিত সদস্য শাহাদত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আম্বিয়া বেগম, মিতালি ম্যানশন ব্যাবসায়ী সমিতি সহ সভাপতি মিছবাউল করিম প্রমুখ।
এসময় বক্তারা সাংবাদিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল হোসেনকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী।