সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সিলেটে ডেঙ্গু উদ্বেগ: চলতি বছরে আক্রান্ত ২শ ছাড়ালো

ডেস্ক রিপোর্ট / ৩২৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৯ জন।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮ জন।

অন্যদিকে, করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে কোন নমুনা পরীক্ষা করা হয়নি ফলে শনাক্তও শূন্য।

চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়। যারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর