জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে এবং সিলেট সার্কিট হাউজে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে (http://dcsylhet.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না । জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জন্য :
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে :
১। আবেদনকারীর বয়সসীমা ১২ অক্টোবর ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ৷
২। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৩। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুসরণ করা
হবে।
৫। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
৬। সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একজন আবেদনকারীর কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করার সুযোগ থাকবে।
৭। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৮। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে । কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন । ৯। সার্কিট হাউজের নিরাপত্তা প্রহরী পদে আবেদনের ক্ষেত্রে পদের সাথে ব্রাকেটে সার্কিট হাউজ শব্দটি অবশ্যই উল্লেখ করতে হবে; তা না হলে উক্ত প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে;
১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা:
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
(খ) সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব
সনদ ।
(গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।
(ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
(ঙ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্ৰ ।
(চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গানার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
(ছ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/সনদ;
(জ) অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/সনদপত্র।
(ঝ) পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদনকারীদের প্রযোজ্য ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।
১১। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে।
১২ । লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না ৷
১৩। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcsylhet.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকা ।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় আগামী ১১ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা।
বিশেষ দ্রষ্টব্য : শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান
করা হলো।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

সূত্র: দৈনিক জালালাবাদ ০৭ অক্টোবর ২০২৫ইং